Close Menu
    What's Hot

    ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করল তরুণরা

    April 4, 2026

    শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিলেন মেডিকেল শিক্ষার্থী

    April 4, 2026

    গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘ফিটনেসবিহীন’ বাস দীর্ঘদিন চালাতে সরকারের সঙ্গে বৈঠকে পরিবহন মালিকরা
    ● সর্বশেষ

    ‘ফিটনেসবিহীন’ বাস দীর্ঘদিন চালাতে সরকারের সঙ্গে বৈঠকে পরিবহন মালিকরা

    August 10, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাস ও মিনিবাস এবং ট্রাক ও কাভার্ভ ভ্যানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ২৫ ও ৩০ বছর করাসহ ৮ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিকরা। এই বৈঠকের পর জানা যাবে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) থেকে ডাকা পরিবহন ধর্মঘট বহাল থাকবে কিনা।

    রোববার (১০ আগস্ট) বিকেল পৌনে ৪টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে এই বৈঠক শুরু হয়।

    বৈঠকে সভাপতি করছেন সড়ক পরিবহন ও সেতু মত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়া উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ বাস-ট্রাকের বিভিন্ন পরিবহনের নেতারা।

    বৈঠকের শুরুতে পরিবহন মালিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমরা কেউ রাজনৈতিক সরকার না। এমন নয় যে আমাদের কোনো সংগঠন আছে। আমরা আপনাদের প্রতিপক্ষ না। তবে সড়কে মেয়াদহীন গাড়ি ভা। এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এগুলো সড়ক থেকে সরাতে হবে। আপনাদের দাবিগুলো যাচাই করতে এক মাস সময় লাগবে।

    দাবিগুলো হলো- সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ নম্বর ধারাসহ আমাদের সুপারিশকৃত ধারাগুলো সংশোধন করতে হবে। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। এছাড়া যেসব গাড়ি ফিটনেস পাবে না বা বায়ুদূষণযন্ত্রের মাধ্যমে পরিবেশ দূষণ করে বলে প্রমাণিত হয় সেসব গাড়ি নতুন-পুরাতন বিবেচনা যাই হোক না কেন চলাচলে অযোগ্য ঘোষণা করতে হবে। আগে পুরোনো গাড়ি অপসারণের ক্ষেত্রে নিয়ম ছিল মেয়াদোত্তীর্ণ গাড়ি শুধু মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। জেলায় বিআরটিএর ফিটনেস পাওয়া সাপেক্ষে চলাচল করতে পারবে। এই বিষয়টি বহাল রাখতে হবে।

    এসব সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত বিআরটিএ কর্তৃক ২০ ও ২৫ বছরের পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখতে হবে। বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর (প্রিজাম্পটিভ ইনকাম ট্যাক্স) কমিয়ে আগের মতো বহাল রাখতে হবে। মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন (বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার) আমদানির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করতে হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান রয়েছে। যা বাস্তবে কার্যকর করা হয় না। এটি কার্যকর করতে হব। মেয়াদোত্তীর্ণ পুরোনো যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে। মহাসড়কে তিন চাকার যানবাহনসহ (অটো-টেম্পু, অটোরিকশা) বিআরটিএ কর্তৃক অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে। অধিকাংশ দুর্ঘটনাই এসব যানবাহন মহাসড়কে একত্রে চলাচলের কারণে হয়ে থাকে। ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুততার সাথে ডেলিভারি দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করল তরুণরা

    April 4, 2026

    শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিলেন মেডিকেল শিক্ষার্থী

    April 4, 2026

    গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করল তরুণরা

    April 4, 20263 Views

    টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা…

    শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিলেন মেডিকেল শিক্ষার্থী

    April 4, 2026

    গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

    April 4, 2026
    Top Trending

    ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করল তরুণরা

    April 4, 20263 Views

    টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩…

    শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিলেন মেডিকেল শিক্ষার্থী

    April 4, 20265 Views

    এক বিষয়ে পাঁচবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যা করেছেন অর্পিতা…

    গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

    April 4, 20265 Views

    গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.