Close Menu
    What's Hot

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপির র‍্যালি, বিজয়নগর-পুরানা পল্টন এলাকায় যানজটের ভোগান্তি
    ● সর্বশেষ

    বিএনপির র‍্যালি, বিজয়নগর-পুরানা পল্টন এলাকায় যানজটের ভোগান্তি

    August 6, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির কর্মসূচিকে ঘিরে আজ বুধবার রাজধানীর নয়াপল্টন, বিজয়নগর, পুরানা পল্টন ও শান্তিনগর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।

    নয়াপল্টনে আজ দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালির আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

    কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এর ফলে নয়াপল্টন থেকে বিজয়নগর, শান্তিনগর, পুরানা পল্টন মোড়ের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব এলাকায় যানবাহন প্রায় দুই ঘণ্টা ধরে চলাচল করতে পারেনি।

    অবশ্য যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন বলে এ সময় দাবি করেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল।
    মোস্তফা জগলুল পাশা বলেন, ‘আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি, যাতে যাত্রী বা পথচারীরা ভোগান্তিতে না পড়ে। যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে ব্যবস্থা করার জন্য আমাদের একটি দল বিভিন্ন জায়গায় কাজ করছে।’

    যদিও তাঁর এই বক্তব্যের কোনো ছাপ দেখা যায়নি। ভোগান্তির শিকার নাজমুল হক নামের এক ব্যক্তি বলেন, ‘বেলা ২টার দিকে গুলিস্তানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এক ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত পল্টন মোড়ে যেতে পারিনি। তাই হাঁটা শুরু করেছি। রাস্তার মাঝে মিছিল নিয়ে অবস্থান নেওয়ার কারণে সব গাড়ি থেমে আছে।’

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির কারণে প্রধান সড়কগুলোয় যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করি, দ্রুত যানজট নিরসন হবে।’

    পল্টন এলাকা বিএনপির র‍্যালি বিজয়নগর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Top Trending

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.