Close Menu
    What's Hot

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»রোববার ছাত্রদল-এনসিপি সমাবেশ, ডিএমপির বিশেষ নির্দেশনা
    ● সর্বশেষ

    রোববার ছাত্রদল-এনসিপি সমাবেশ, ডিএমপির বিশেষ নির্দেশনা

    August 2, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী রোববার (৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব আয়োজনে অংশগ্রহণকারী মানুষের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা ঘিরে রাজধানীর বেশ কিছু এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু নির্দিষ্ট রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ব্যাপক জনসমাগম হবে। এতে এসব এলাকায়, বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে।

    সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে।

    এসব কর্মসূচির পাশাপাশি রোববার ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা এবং বিসিএস পরীক্ষাও আছে বলে জানিয়েছে ডিএমপি।

    এ পরিস্থিতিতে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটবে বলে জানিয়ে ডিএমপি কিছু বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

    বিকল্প সড়ক ও ডাইভারশন পয়েন্ট

    হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় : সোনারগাঁও ক্রসিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

    কাঁটাবন মোড় : সাইন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আসা যানবাহন কাঁটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

    মৎস্য ভবন মোড় : হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আসা যানবাহন মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

    অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

    টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং : নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্ত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

    শহীদ মিনার সংলগ্ন রাস্তা : শহীদ মিনার সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

    সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ : সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথগুলো যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

    এদিকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

    ৩ আগস্ট এনসিপি ছাত্রদল সমাবেশ ডিএমপি আপডেট ডিএমপি নির্দেশনা ঢাকা ট্রাফিক ঢাকা রোড ক্লোজার বিকল্প রুট যান চলাচল রাজধানী সমাবেশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 20262 Views

    সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ৩০…

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026
    Top Trending

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 20262 Views

    সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি…

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 20269 Views

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার…

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 20260 Views

    মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.