Close Menu
    What's Hot

    মির্জা ফখরুলের জন্ম ঠাকুরগাঁওয়ে, পৈতৃক শেকড় পঞ্চগড়ে

    August 20, 2026

    ইসরাইলের পতন ‘অনিবার্য’, দাবি ইরানের কুদস ফোর্স প্রধানের

    August 20, 2026

    এআই ক্যামেরায় মোটরসাইকেল শনাক্তে সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ

    August 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»বাংলাদেশে দারিদ্র্যে ভুগছে প্রায় ৪ কোটি মানুষ: সর্বোচ্চ বান্দরবানে
    জাতীয় রাজনীতি

    বাংলাদেশে দারিদ্র্যে ভুগছে প্রায় ৪ কোটি মানুষ: সর্বোচ্চ বান্দরবানে

    August 1, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে প্রায় ৪ কোটি মানুষ এখনো বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বাস করছেন, যা দেশের মোট জনসংখ্যার ২৪.০৫ শতাংশ। এর মধ্যে পাহাড়ি জেলা বান্দরবানে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি—৬৫.৩৬ শতাংশ।

    এই চিত্র উঠে এসেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রকাশিত এক প্রতিবেদনে, যার শিরোনাম ‘ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স (এমপিআই) ফর বাংলাদেশ’। প্রতিবেদনে শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান–এই তিনটি সূচকে দেশের দারিদ্র্য পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশের বহুমাত্রিক দারিদ্র্যের ওপর এটিই প্রথম কোনো প্রতিবেদন।

    এমপিআইয়ের তথ্য মতে, তিন কোটি ৯৭ লাখ ৭০ হাজার মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। আর এই হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবানে ৬৫ দশমিক তিন ছয় শতাংশ। সবচেয়ে কম ঝিনাইদহে ৮ দশমিক ছয় ছয় শতাংশ। বিভাগের দিক থেকে এই হার সবচেয়ে বেশি সিলেটে। এ বিভাগে বহুমাত্রিক দারিদ্র্যের হার ৩৭ দশমিক ৭০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে ময়মনসিংহ বিভাগ। বিভাগটির ৩৪ দশমিক ৯৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল বিভাগে এ হার ৩১ দশমিক ৫৭ শতাংশ এবং সবচেয়ে কম খুলনায় ১৫ দশমিক ২২ শতাংশ।

    তবে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে। এ বিভাগের প্রায় ৯০ লাখ মানুষ বহুমাত্রিক দরিদ্র্য। সংখ্যার হিসাবে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বিভাগে বহুমাত্রিক দরিদ্র মানুষ ৭৫ লাখের বেশি। জেলাভিত্তিক হিসাবে বহুমাত্রিক দারিদ্র্যের হার সবেচেয়ে বেশি বান্দরবানে। এ জেলার ৬৫ দশমিক ৩৬ শতাংশ মানুষ বহুমাত্রিকভাবে দরিদ্র। শীর্ষ তিনে থাকা অন্য দুই জেলা হচ্ছে– কক্সবাজার (৪৭.৭০%) ও সুনামগঞ্জ (৪৭.৩৬%)।

    অন্যদিকে সবচেয়ে কম বহুমাত্রিক দারিদ্র্য লক্ষ্য করা গেছে ঝিনাইদহ জেলায়। এ জেলার ৮ দশমিক ৬৬ শতাংশ মানুষ বহুমাত্রিক দরিদ্র। এ ছাড়াও কম বহুমাত্রিক দারিদ্র্যের হার থাকা অন্য জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা (৯.১৯%), গাজীপুর ( ৯.৬৩%) ও যশোর (১০.৫৮%)।

    বহুমাত্রিক দারিদ্র্যের এ হার সাধারণ দারিদ্র্যের হারের চেয়ে বেশ খানিকটা বেশি। বিবিএসের সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপে (২০২২) দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।

    জিইডির প্রতিবেদনে দেখা যায়, গ্রাম এলাকায় বহুমাত্রিক দারিদ্র্যের হার শহরাঞ্চলের তুলনায় প্রায় দ্বিগুণ। গ্রামাঞ্চলে এ হার ২৬ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে, শহরাঞ্চলে ১৩ দশমিক ৪৮ শতাংশ। শিশুদের মধ্যে এ হার ২৮ দশমিক ৭০ শতাংশ। প্রাপ্তবয়স্কদের মধ্যে ২১ দশমিক ৪৪ শতাংশ।

    বয়সভিত্তিক হিসাবে দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্য হার বেশি। তবে দারিদ্র্যের এ হার ব্যক্তির আয়-রোজগারের বদলে বিদ্যুৎ ও পানির প্রাপ্যতা, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, ইন্টারনেট সংযোগসহ ১১টি সূচকের সমন্বয়ে হিসাব করা হয়েছে।

    দারিদ্র্যে প্রায় ৪ কোটি মানুষ বান্দরবান বাংলাদেশ ভুগছে সর্বোচ্চ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মির্জা ফখরুলের জন্ম ঠাকুরগাঁওয়ে, পৈতৃক শেকড় পঞ্চগড়ে

    August 20, 2026

    ইসরাইলের পতন ‘অনিবার্য’, দাবি ইরানের কুদস ফোর্স প্রধানের

    August 20, 2026

    এআই ক্যামেরায় মোটরসাইকেল শনাক্তে সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ

    August 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মির্জা ফখরুলের জন্ম ঠাকুরগাঁওয়ে, পৈতৃক শেকড় পঞ্চগড়ে

    August 20, 20262 Views

    বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের…

    ইসরাইলের পতন ‘অনিবার্য’, দাবি ইরানের কুদস ফোর্স প্রধানের

    August 20, 2026

    এআই ক্যামেরায় মোটরসাইকেল শনাক্তে সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ

    August 20, 2026
    Top Trending

    মির্জা ফখরুলের জন্ম ঠাকুরগাঁওয়ে, পৈতৃক শেকড় পঞ্চগড়ে

    August 20, 20262 Views

    বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব…

    ইসরাইলের পতন ‘অনিবার্য’, দাবি ইরানের কুদস ফোর্স প্রধানের

    August 20, 20261 Views

    ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্ত করে ইসরাইলের নিয়ন্ত্রণ স্থায়ী করার কোনো সুযোগ…

    এআই ক্যামেরায় মোটরসাইকেল শনাক্তে সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ

    August 20, 20261 Views

    ট্রাফিক আইন ভঙ্গকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.