Close Menu
    What's Hot

    স্ত্রীর মৃত্যুর পর অভিনেতা আলভি‘ দ্রুত ঢাকা ফিরছি, আমার ইকরার জন্য দোয়া করবেন’

    February 28, 2026

    চুরি করা গরু দিয়ে ইফতার! কেয়ারটেকার কাণ্ডে তোলপাড় এলাকা

    February 28, 2026

    তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

    February 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»পাকিস্তানে বৃষ্টি-বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল”
    বিশ্বমঞ্চ

    পাকিস্তানে বৃষ্টি-বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল”

    July 13, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 8 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তানে চলমান মৌসুমি ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)।

    শনিবার (১২ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাব প্রদেশে। সেখানে গত ২৬ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের, আহত হয়েছেন আরও ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২ জন।

    খাইবার পাখতুনখাওয়ায় এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন, আহত ৫১ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। বেলুচিস্তানে মারা গেছেন ১৬ জন, যাদের মধ্যে শনিবার প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। আহত হয়েছেন ৪ জন।

    সিন্ধু প্রদেশে প্রাণ গেছে ১৭ জনের এবং আহত হয়েছেন আরও ৩৭ জন। আজাদ জম্মু ও কাশ্মিরে মারা গেছেন ১ জন, আহত হয়েছেন ৫ জন।

    জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালীন সময়ে পাকিস্তানে সাধারণত বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও হঠাৎ বন্যা দেখা দেয়। বিশেষ করে পাহাড়ি ও উত্তরাঞ্চলের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

    জাতীয় ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাহাড়ি ঢলে বহু ঘরবাড়ি ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কপথ ও ফসলি জমি। অনেক এলাকায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চলছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম।

    জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাকিস্তানে বৃষ্টির মাত্রা ও সময়কাল দিন দিন আরও অপ্রত্যাশিত হয়ে উঠছে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে দেশটি।

    পাকিস্তান প্রাণহানি বৃষ্টি-বন্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

    February 28, 2026

    নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টিরও বেশি দেশ

    February 28, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    February 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    স্ত্রীর মৃত্যুর পর অভিনেতা আলভি‘ দ্রুত ঢাকা ফিরছি, আমার ইকরার জন্য দোয়া করবেন’

    February 28, 20262 Views

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে…

    চুরি করা গরু দিয়ে ইফতার! কেয়ারটেকার কাণ্ডে তোলপাড় এলাকা

    February 28, 2026

    তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

    February 28, 2026
    Top Trending

    স্ত্রীর মৃত্যুর পর অভিনেতা আলভি‘ দ্রুত ঢাকা ফিরছি, আমার ইকরার জন্য দোয়া করবেন’

    February 28, 20262 Views

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আকস্মিক…

    চুরি করা গরু দিয়ে ইফতার! কেয়ারটেকার কাণ্ডে তোলপাড় এলাকা

    February 28, 20265 Views

    সিলেটের ওসমানীনগরে চুরি করা গরুর মাংস দিয়ে ইফতার আয়োজনের অভিযোগে এলাকায় ব্যাপক…

    তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

    February 28, 2026Updated:February 28, 20265 Views

    ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.