Close Menu
    What's Hot

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 2026

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»নিহত হিসেবে প্রচার হওয়া খামেনির উপদেষ্টা শামখানি বেঁচে আছেন
    বিশ্বমঞ্চ

    নিহত হিসেবে প্রচার হওয়া খামেনির উপদেষ্টা শামখানি বেঁচে আছেন

    July 2, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 6 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বেঁচে আছেন।
    গত ১৩ জুন দখলদার ইসরায়েলের অতর্কিত হামলার পর তাকে মৃত বলে ধারণা করা হলেও, নিউইয়র্ক টাইমস নিশ্চিত করেছে—তিনি জীবিত। বুধবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শনিবার অন্যান্য কমান্ডারদের জানাজায় শামখানিকে উপস্থিত দেখা গেছে।

    ঘটনার দিন, তেহরানে শামখানির অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে মিসাইল হামলা চালায় দখলদার ইসরায়েল। বিস্ফোরণে ছাদ ধসে পড়ে এবং পুরো অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় তিন ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন শামখানি। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

    প্রথম দিকে নিউইয়র্ক টাইমসই পরিবারের সদস্য ও ইরানি কর্মকর্তাদের বরাতে জানায়, শামখানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। কারণ, বহুদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং তার কোনো অবস্থানও জানা যাচ্ছিল না।

    তবে নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবারের জানাজায় কালো স্যুট ও শার্ট পরে হাঁটতে দেখা গেছে শামখানিকে। যদিও হাঁটতে কষ্ট হচ্ছিল এবং তিনি লাঠির সাহায্যে চলাফেরা করছিলেন। তাকে বেশ দুর্বল, মুখ শুকনো ও ঘাড় বাঁকানো অবস্থায় দেখা গেছে।

    ৬৯ বছর বয়সী আলী শামখানি ইরানের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তিনি দীর্ঘদিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনায় ছিলেন তেহরানের অন্যতম প্রধান প্রতিনিধি। বর্তমানে তিনি সুপ্রিম নেতা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা।

    জাতিগতভাবে আরব, শামখানি জন্মগ্রহণ করেন ইরানের খুজেস্তান প্রদেশে। আরবি ভাষায় দক্ষ এই কূটনীতিক সৌদি আরব ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মুখ্য ভূমিকা রাখেন।

    ইরানি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে শামখানি বলেন, “আমি বিছানায় ছিলাম, স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিলেন। আমার যে ছেলে আমাদের সঙ্গে থাকে, সে হামলার ১০ মিনিট আগে বাইরে বেরিয়ে যায়। বিস্ফোরণের পর শুরুতে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে, কিন্তু গাড়ির শব্দ শুনে বুঝি, ইসরায়েলি হামলা হয়েছে।”

    তিনি আরও বলেন, “তিন ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলাম। আমি চিৎকার করে স্ত্রী ও ছেলেকে ডাকছিলাম। পরে উদ্ধারকারীরা আমার পা খুঁজে পায়, তারপর ধীরে ধীরে আমাকে পুরোপুরি বের করে।”

    তবে হামলায় তার স্ত্রী আহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু বলেননি শামখানি। এভাবে নাটকীয়ভাবে বেঁচে যাওয়া আলী শামখানি আবারো খবরের শিরোনামে। তার জীবিত থাকার সংবাদ অনেক প্রশ্নের জবাব দিলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরানের নিরাপত্তা পরিস্থিতি ও ভবিষ্যৎ ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে।

    আয়াতুল্লাহ আলী খামেনি শামখানি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    ফিলিস্তিনিদের জন্য ইসরাইলে ‘মৃত্যুদণ্ড আইন’ পাস, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 20261 Views

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার…

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026
    Top Trending

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 20261 Views

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি…

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 20262 Views

    সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি…

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 202613 Views

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.