গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনা ঘটেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে ঘিরে।

বুধবার (১৬ জুলাই) সকালে উলপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

তিনি জানান, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ওই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা ছিল।

পুলিশ জানায়, কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version