সরকারি চাকরিজীবীরা আগামীকাল শুক্রবার থেকে তিন দিনের ছুটি উপভোগ করবেন। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে এবার যুক্ত হয়েছে আশুরার ছুটি। তবে এই ছুটি প্রযোজ্য নয় সরকারি ও বেসরকারি জরুরি পরিষেবায় কর্মরতদের ক্ষেত্রে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, রোববার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগের দুই দিন- শুক্র (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই) সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র থেকে রোববার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছুটির প্রভাবে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।

এ সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version