Close Menu
    What's Hot

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারকে চাপে রাখায় ঐকমত্য
    জাতীয় রাজনীতি

    পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারকে চাপে রাখায় ঐকমত্য

    জামায়াত-গণঅধিকার পরিষদ মতবিনিময়
    July 2, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

    সভায় উভয় দল পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সরকারকে চাপে রাখা, নির্বাচনী জোট গঠনসহ আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছে।

    সভা শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সভায় আশা প্রকাশ করা হয় উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করবে।

    তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দেশের সব ছোট-বড় দলের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে আমরা উভয় দলই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছি।

    জামায়াতের নায়েবে আমির বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর থাকায় জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সে পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। যদি নির্বাচনের আগে এসব দাবি বাস্তবায়ন না হয়, তাহলে একমত পোষণকারী সব দলকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে এসব দাবি আদায়ের উদ্যোগ নেওয়া হবে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলসহ ফ্যাসিবাদবিরোধী অন্য দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে।

    গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর সংক্ষিপ্ত বক্তব্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

    মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি নূরুল হক নূর, মুখপাত্র ফারুক হাসান এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।

    ঐকমত্য নির্বাচন পিআর পদ্ধতি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

    March 29, 2026

    সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

    March 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Top Trending

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 20261 Views

    মালয়েশিয়ায় রাস্তায় গাড়ির চাপায় পড়ে মোস্তফা বাবু (২৫) নামে এক বাংলাদেশি যুবক…

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 20262 Views

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবাননজুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.