প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে—এর কোনো ব্যত্যয় ঘটবে না। তিনি মনে করেন, নির্বাচন পিছিয়ে গেলে তা হবে জাতির জন্য এক ভয়াবহ বিপর্যয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান।
তিনি বলেন, সরকার নির্মোহভাবে নির্বাচন দিতে বদ্ধ পরিকর। মানুষ ভোট দিতে চাইলে কারও সামর্থ্য নাই ভোটের ব্যত্যয় ঘটানোর। আগামী নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ।
প্রেস সচিব বলেন, আগামীতে যে ভালো নির্বাচন হবে এর প্রতিফলন হচ্ছে ডাকসু ভোট। দেশে যেকোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি।
